spot_img

মসিক নির্বাচনে ইকরামুল হক টিটু’র রেকর্ড বিজয়

রফিকুল ইসলাম মানিক, ময়মনসিংহ ।। 

৯মার্চ শনিবার অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মোঃ ইকরামুল হক টিটু।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান মিল্কী টজু। ঘড়ি প্রতিকে মোঃ ইকরামুল হক টিটু পেয়েছেন ১৩৫৯৫৯ ভোট, হাতি সাদেকুল হক খান মিল্কী টজু ৩৪৩৯৫ ভোট, ঘোড়া প্রতীকে এহতেশামুল আলম পেয়েছেন ১০৬৪৩ ভোট, লাঙ্গল প্রতীকে স্বপন মন্ডল ১২৭৬, হরিণ প্রতীকে রেজাউল হক ১৪৫৮ভোট ।

বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। সাধারণ ওয়ার্ডে ৩৩ জন কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১১জন। ১২৮ ভোট কেন্দ্রে ৯৯০টি বুথ।

মোট ভোটার ৩৩৬৪৯৬, পুরুষ ভোটার ১৬৩৮৭২ মহিলা ভোটার ১৭২৬১৫, হিজড়া ৯ জন। ভোটার উপস্থিতি ৫৬%
নির্বাচনে ৭ প্লাটুন বিজিবি, ১১প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ ও আনসার সদস্য, ১৭ টি র‍্যাবের টিম,৩৩জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন ছিল। প্রতি কেন্দ্রে ৫জন পুলিশ ও ১২জন আনসার দায়িত্ব পালন করে। প্রথম সিটি করপোরেশন নির্বাচন ৫মে ২০১৯ অনুষ্ঠিত হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ