নবী হোসেন লাদেন (ময়মনসিংহ সদর) : আজ ২১ নভেম্বর ২০২৪ (বৃহস্পতিবার) ময়মনসিংহের দিঘারকান্দা বাইপাস সংলগ্ন আসপাডা প্রশিক্ষণ একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে Knowledge-Sharing on Kleptocracy with Integrity Champion- বিষয়ক কর্মশালা। কর্মশালাটি রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র ও সাংবাদিক প্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধিতে Transnational Responses Against Corruption and Kleptocracy (TRACK) III প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। প্রকল্পটি IRI (International Republican Institute) এর আর্থিক সহায়তায় রূপসা সংস্থা কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।
কর্মশালায় ময়মনসিংহ জেলার শিক্ষাবিদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, দুর্নীতি দমন কমিশিন সহ সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করেন। এখানে অংশগ্রহণকারীরা আলোচনায় Kleptocracy ও দুর্নীতি বিষয়ে জন সচেতনতা বৃদ্ধি এবং আইন ও নীতিমালা সংস্কারে তাদের দায়িত্ব কর্তব্য উপস্থাপন করেণ। পাশাপাশি মাঠ পর্যায়ে দুর্নীতি দমনে এ্যাডভোকেসি পরিচালনায় তাদের প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন রূপসা সংস্থার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল এবং সঞ্চালনা করেন জুলি বাড়ই, টিম লিডার, Kleptocracy বিষয়ক প্রেজেন্টশন করেন শেখ মোস্তাফিজুর রহমান, পরিচালক (কর্মসূচী), রুপসা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম ভূঁইয়া, উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন, ময়মনসিংহ, প্রফেসর ডঃ ফাতেমা হক শিখা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ডঃ ইসমাইল হোসেন, প্রফেসর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, মো: আলি ইউসুফ, সাধারণ সম্পাদক, সুজন, এম.এ. হান্নান, এ্যাডভোকেট, জর্জ কোর্ট, ময়মনসিংহ, মোঃ কামরুল হাসান মিলন, নায়েবে আমীর, জামায়ত ইসলাম বাংলাদেশ, ময়মনসিংহ জেলা, মো: আসাদুজ্জামান, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়েত ইসলাম, মহানগর, ময়মনসিংহ এবং কাব্য সুমি সরকার, অধ্যক্ষ, ঘাগড়া বারেরা কলেজ, ময়মনসিংহ, মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক, নয়াদিগন্ত।
কর্মশালায় সকলে বলেন, বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে দেশব্যাপি একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কর্মশালায় ড: ইসমাইল হোসেন, প্রফেসর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ সততার অঙ্গীকারনামা পাঠ করেন এবং সকলে অঙ্গীকারনামার প্রতি সহমত পোষন করেন যা Kleptocracy ও দুর্নীতি- এর প্রতি তাদের প্রতিশ্রুতি প্রকাশ করে। কর্মশালায় উপস্থিত সকলে দুর্নীতি প্রতিরোধে নিজেদেও অবস্থান আরও দৃড় করতে সততার অঙ্গিকারনামায় স্বাক্ষর করেন।


























