spot_img

ময়মনসিংহে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় আজ সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বেলা পৌনে ২টার দিকে উপজেলার হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলপুর উপজেলার বওলা পুরান নগর গ্রামের আশরাফ আলীর ছেলে মো. মুরাদ মিয়া (৪০) ও একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী (৬০)।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, তারাকান্দাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। অটোরিকশার চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ