spot_img

মন্ত্রীদের আত্মীয়-স্বজনদের অপরাধকেও আমরা বিন্দুমাত্র ছাড় দেইনি : সজীব ওয়াজেদ জয়

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ৬ আগষ্ট, ২০১৭ ।

বিশ্বজিৎ হত্যা মামলায় হাইকোর্টের রায়ে দু’জনের ফাঁসি বহাল রাখার পর নিজের ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়।

বিশ্বজিৎ হত্যার রায়ের সংবাদের একটি লিংক শেয়ার করে তিনি লিখেন, ” অপরাধী সে যে দলেরই হোক না কেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমাদের আওয়ামী লীগ সরকার বরাবরই বদ্ধপরিকর। পূর্বের যে কোন সরকারের তুলনায় বর্তমান সরকারের আমলেই সবচেয়ে বেশি ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের নেতাকর্মীদের জেলে পাঠানো হয়েছে। এমনকি সাংসদ ও মন্ত্রীদের আত্মীয়-স্বজনদের অপরাধকেও আমরা বিন্দুমাত্র ছাড় দেইনি। আমরা আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেয়ায় বিশ্বাসী। ”

রবিবার বিশ্বজিৎ দাস হত্যা মামলায় দুই জনের ফাঁসি বহাল রেখে বিশ্বজিৎ দাস হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণ) ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের রায় দেন হাইকোর্ট।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ