ডেস্ক রিপোর্ট । জনতারআদালত.কম
মন্ত্রিসভা এক বিশেষ বৈঠকে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ অপরাহ্নে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল, মন্ত্রি সভার সদস্য অন্যান্য মন্ত্রিবর্গ এবং সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীরা বৈঠকে অংশগ্রহণ করেন।
বিকেল ৩ টায় অর্থমন্ত্রী ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করবেন।


























