spot_img

মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রিগণের মধ্যে দপ্তর দায়িত্ব বন্টন

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস ১৯৯৬’র রুল ৩ (আইভি) অনুযায়ী প্রধানমন্ত্রী নব নিযুক্ত  মন্ত্রী ও প্রতিমন্ত্রিগণের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বন্টন করেছেন।
নব নিযুক্ত মন্ত্রীদের মধ্যে আ, ক, ম, মোজাম্মেল হক(মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়) ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়), নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ( শিল্প মন্ত্রণালয়) ,আসাদুজ্জামান (স্বরাষ্ট্র মন্ত্রণালয়), ডা. দীপু মনি (সমাজকল্যাণ মন্ত্রণালয়), মো. তাজুল ইসলাম (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়), মুহাম্মদ ফারুক খান (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়), আবুল হাসান মাহমুদ আলী  (অর্থ মন্ত্রণালয়), আনিসুল হক (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়), মোহাম্মদ হাছান মাহমুদ ( পররাষ্ট্র মন্ত্রণাল), মো. আব্দুস শহীদ (কৃষি মন্ত্রণালয়), সাধন চন্দ্র মজুমদার (খাদ্য মন্ত্রণালয়), র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী (গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়),মো. আব্দুর রহমান (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়), নারায়ন চন্দ্র চন্দ (ভূমি মন্ত্রণালয়), আব্দুস সালাম  (পরিকল্পনা মন্ত্রণালয়), মহিবুল হাসান চৌধুরী (শিক্ষা মন্ত্রণালয়), ফরহাদ হোসেন (জনপ্রশাসন মন্ত্রণালয়), মো. ফরিদুল হক খান (ধর্ম বিষয়ক মন্ত্রণালয়), মো. জিল্লুল হাকিম (রেলপথ মন্ত্রণালয়), সাবের হোসেন চৌধুরী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়), জাহাঙ্গীর কবির নানক (বস্ত্র ও পাট মন্ত্রণালয়), নাজমুল হাসান (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়), স্থপতি ইয়াফেস ওসমান (বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়),এবং সামন্ত লাল সেন (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়)।
প্রতিমন্ত্রীগণের মধ্যে বেগম সিমিন হোমেন রিমি (মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়), নসরুল হামিদ (বিদ্যুৎ বিভাগ), জুনাইদ আহমেদ পলক ((ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়), মোহাম্মদ আলী আরাফাত (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়), মো. মহিববুর রহমান (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়), খালিদ মাহমুদ চৌধুরী (নৌপরিবহন মন্ত্রণালয়), জাহিদ ফারুক (পানি সম্পদ মন্ত্রণালয়), কুজেন্দ্র লাল ত্রিপুরা (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়), বেগম রুমানা আলী (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়), শফিকুর রহমান চৌধুরী ( প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়) এবং আহসানুল ইসলাম টিটু ( বাণিজ্য মন্ত্রণালয়)।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান।
গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ ২২২ টি আসন লাভ করে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে। জাতীয় পার্টি পায় ১১ টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা পায় ৬২টি আসন। এছাড়া ওয়ার্কার্স পার্টি, কল্যাণপার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ একটি করে আসনে জয় লাভ করে। এই নির্বাচনে একটি আসনের প্রার্থী মারা যাওয়ায় নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন(ইসি)। ফলে ২৯৯টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, তার মধ্যে ময়মনসিংহ ৩ আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ