ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৯ অক্টোবর, ২০১৭ ।

রাজধানীর বড় মগবাজারের ডাক্তার গলির কাছে রেল লাইনের পাশের ডাস্টবিনে ময়লা সরানোর সময় বোমা বিস্ফোরণ ঘটেছে। পড়ে থাকা আরও ৪টি তাজা বোমা নিষ্ক্রিয় করতে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ক্রাইম সিন ইউনিটের সদস্যরা পৌঁছেছে।
রমনা মডেল থানার অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাক্তার গলির একটি ময়লার স্তূপ থেকে বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেল-সদৃশ ওই বস্তু দেখতে পায়। এরপর ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ছোট একটি বোমা নিষ্ক্রিয় করে।
আশপাশের বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।


























