spot_img

ভোলায় কৃষি কর্মকর্তাদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

জেলায় আজ উপসহকারী কৃষি অফিসারদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
‘তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প’র আওতায় জেলা কৃষি বিভাগ আজ শুক্রবার বেলা ১১টায় জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
এ কর্মসূচির উদ্বোধন করেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু মো. এনায়েতউল্লাহ।
কর্মশালায় জেলা প্রশিক্ষণ কর্মকর্তা রাসেদ হাসনাত, প্রকল্পের বরিশাল অঞ্চলের মনিটরিং অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
জেলার ৬টি উপজেলার মোট ৩০ জন উপসহকারী কৃষি অফিসার প্রশিক্ষণে অংশ্রহণ করছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ