মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও, জনতারআদালত.কম । ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চাড়োল ইউনিয়নের ভোটার হালনাগাদ কার্যক্রমের ছবিতোলার কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাচন অফিসার রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন। প্রসঙ্গত ভোটার হালনাগাদ কার্যক্রমের তথ্য সংগ্রহের কাজ শেষে গত ২২ সেপ্টেম্বর শুক্রবার হতে ছবি তোলার কাজ শুরু হয়েছে।
ছবি তোলা কার্যক্রম আগামী ০৫ অক্টোবর ২০১৭ তারিখ পর্যন্ত চলমান থাকবে। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন অফিসার রেজাউল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ছবিতোলার কার্যক্রম শেষ করা হবে।
তবে এ সময়ের মধ্যে যদি কোন ব্যক্তি ছবি তুলতে ব্যর্থ হয়, তাহলে আগামী ০৬ অক্টোবর ২০১৭ তারিখে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত ছবি তোলার জন্য সুযোগ পাবে।


























