spot_img

ভেনিজুয়েলায় কারাগারে দাঙ্গায় নিহত কমপক্ষে ৩৭

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৭ আগষ্ট, ২০১৭ ।

ভেনিজুয়েলার দক্ষিণাঞ্চলীয় অ্যামাজনাস রাজ্যের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। বুধবার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।

প্রসিকিউটর দফতর জানায়, পুয়ের্তো আইয়াকুচো শহরের ওই কারাগারে কয়েক ঘন্টাব্যাপী দাঙ্গায় ৩৭ জন নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।

এরআগে গভর্নর লিবোরিও গুয়েরুলা এক টুইটার বার্তায় কারাগারে ভয়াবহ সহিংসতায় কমপক্ষে ৩৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন।

প্রসিকিউটররা জানান, মঙ্গলবার দিবাগত রাত থেকে শুরু হয়ে বুধবার ভোর পর্যন্ত এই সহিংসতা চলে। এতে ১৪ কর্মকর্তা আহত হয়েছে। তবে কোন কর্মকর্তা নিহত হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

কারাগার পর্যবেক্ষণ সংস্থা জানায়, এ সংঘর্ষে নিহত ৩৭ জনের সকলেই ওই কারাগারের বন্দি।

গুয়েরুলা জানান, দাঙ্গার সময় কারাগারে ১০৫ বন্দি ছিল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ