spot_img

ভূমিকম্পে চীনে নিহত ২৪, আহত ১৭৫

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ৯ আগষ্ট, ২০১৭ ।

 

চীনে রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ২৪ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ১৯ মিনিটে (বাংলাদেশ সময় ৭টা ১৯ মিনিট) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়।

চীনা ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টারের (সিইএনসি) এক বিবৃতির বরাতে এ খবর জানায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

ইউএসজিএস এর তথ্যমতে, সিচুয়ানের গুয়ানগিয়ুয়ান শহর থেকে ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে জনবিরল এলাকায় ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি।

সিচুয়ানের ভূমিকম্প প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্রটি ছিল নগাওয়া এলাকায়। এলাকাটিতে প্রধানত তিব্বতীয় নৃগোষ্ঠীর বসবাস, এদের অনেকে যাযাবর পশুপালক।

এলাকাটি জনপ্রিয় পর্যটন গন্তব্য জুঝাইগু সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলের নিকটবর্তী।

ভূমিকম্প কবলিত এলাকাটি থেকে প্রায় ৩১ হাজার ৫০০ পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ