ময়মনসিংহ ব্যুরো , জনতারআদালত.কম , ৮ আগষ্ট, ২০১৭ ।

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাসের সঙ্গে ইটভাঙা গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩০ জন।
সোমবার রাতে উপজেলা ডাকবাংলোর সামনে এ দুর্ঘটনা ঘটে। ভালুকা থানার ওসি মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটভাঙা গাড়ির সংঘর্ষ হয়।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছ বলে তিনি জানান।


























