spot_img

ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে বহু হতাহত

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ১৯ আগষ্ট, ২০১৭ ।

ভয়াবহ ঝাঁকুনি৷ ছিটকে পড়লে যাত্রীরা৷ ততক্ষণে প্রবল শব্দে চমকে গিয়েছেন কৈথালি স্টেশনের যাত্রীরা৷ লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ছে হরিদ্বারগামী উৎকল-কলিঙ্গ এক্সপ্রেস৷ ভারতের এই ট্রেন দুর্ঘটনায় এখনো পর্যন্ত নিহতের সংখ্যা ২০ জন৷ আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷

জানা গিয়েছে, পুরী থেকে হরিদ্বার যাওয়ার পথে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে কৈথালি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়৷ প্রচণ্ড গতি থাকায় কামরাগুলি পরস্পরের উপর হুমড়ি খেয়ে পড়েছে৷ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল আহত যাত্রীদের বের করে আনে৷ এখনও চলছে উদ্ধারকাজ৷ বিভিন্ন কামরা থেকে নিহত যাত্রীদের দেহ বাইরে আনা হচ্ছে৷

শোক জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তাঁর নির্দেশে প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে গিয়েছেন কৈথালি স্টেশনে৷ হাসপাতালে বিশেষ জরুরি পরিষেবা দেওয়া হচ্ছে৷

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। সমগ্র ঘটনার উপরে তিনি নজর রাখছেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী। তিনি ট্যুইটারে লিখেছেন, “পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গত যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে বিশেষ মেডিকেল ভ্যান। উত্তর প্রদেশ রাজ্য প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সামঞ্জস্য রেখে চলছে উদ্ধারকাজ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ