ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
বিশ্বব্যাপী চলছে করোনা ভাইরাস মহামারি। প্রাণঘাতী রোগ করোনায় দৈনিক মৃত্যুর হিসেবে ফের রেকর্ড করেছে ভারত। বুধবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ১৩৮ জন।
বৃহস্পতিবার (১০ জুন) এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম। খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ৫২ জন।
দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১। এর মধ্যে মারা গেছে ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জন।
এর আগে করোনায় একদিনে এত মৃত্যু দেখেনি ভারত। আর এই মৃত্যুর হার বৃদ্ধি নিয়ে চিন্তার ভাঁজ ফেলছে বিশেষজ্ঞদের কপালে। করোনাভাইরাসের নতুন প্রজাতিই প্রাণ কাড়ছে বহু মানুষের। তবুও করোনা সংক্রমণ ঠেকাতে টিকা হয়ে উঠবে অন্যতম হাতিয়ার, এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা।


























