spot_img

ভারতের সীমান্তবর্তী ৭ জেলায় লকডাউনের সুপারিশ

ডেস্ক রিপোর্ট । জনতারআদালত.কম 

ভারতের সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে এ সুপারিশ করা হয়েছে। রবিবার এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

কমিটির এক সদস্য বলেছেন, শনিবার (২৯ মে) এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউনের সুপারিশ করেছে। এসব জেলায় সংক্রমণ বেশি। এ ছাড়া নোয়াখালী ও কক্সবাজারের সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছে কমিটি।

করোনার সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় ২৪ মে রাত থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এক সপ্তাহের লকডাউন দেওয়া হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ