spot_img

ভারতের লাদাখে সেনা অনুপ্রবেশের বিষয়ে অবগত নই : চীনা মুখপাত্র

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৬ আগষ্ট, ২০১৭ ।

 

লাদাখে প্যাংগং তীরবর্তী এলাকায় চীনা সেনার অনুপ্রবেশের তত্ত্ব কার্যত অস্বীকার করল চীন। এবিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই বলে জানালেন চীনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হু চুনিং। এদিকে, গতকাল ভারতীয় বাহিনী দাবি করে যে, প্যাংগং এলাকায় চীনা ফৌজ অনুপ্রবেশের চেষ্টা করছে এবং পাথর ছোড়ার ফলে উভয় পক্ষেরই কিছু মানুষ আহত হয়েছেন।

 হু চুনিং-কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, “চীনা সেনা সবসময় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অনুযায়ী নিজস্ব ভূখণ্ডেই থাকে। চীনা বাহিনী এবিষয়ে সর্বদা শান্তি ও স্থিতি বজায় রাখার পক্ষে”। এরপরই চীনা বিদেশ দফতরের মুখপাত্র ভারতকেও সীমান্তের নিয়ম ও রীতিনীতি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত পঞ্চাশ দিন ধরে সিকিম সীমান্তে ডোকা লা এলাকায় প্রবল উত্তেজনার আবহে মুখোমুখি দাঁড়িয়ে দুই দেশের সেনাবাহিনী। ওই এলাকায় ভারত, চীনের ‘অবৈধভাবে’ রাস্তা তৈরির প্রতিবাদ করায় এমন পরিস্থিতি উদ্ভুত হয়েছে। আর তারপর থেকেই দুই দেশের শীর্ষ প্রশাসনিক মহল থেকে পরস্পরের প্রতি কড়া বার্তা বিনিময় চলছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ