spot_img

ভবনে লার্ভা পাওয়ায় ডিএনসিসির মোবাইল কোর্টে পৌনে ২ লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি এলাকায় ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভ ও চিকুনগুনিয়া বিস্তারে সহায়ক পরিবেশ পাওয়ায় সংশ্লিষ্ট ভবন মালিকদের বিরুদ্ধে ১৮টি মামলা দায়ের ও মোট ১ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট।
আজ ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্ট ৪টি মামলায় ৩০ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত মোবাইল
কোর্ট ৪টি মামলায় ৩৬ হাজার টাকা, ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত মোবাইল কোর্ট ৩টি মামলায় ২৫ হাজার টাকা, ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত মোবাইল কোর্ট ১টি মামলায় ৫ হাজার টাকা, ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদ আলী পরিচালিত মোবাইল কোর্ট ২টি মামলায় ৩ হাজার টাকা, ৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাসির উদ্দিন মাহমুদ পরিচালিত মোবাইল কোর্ট ২টি মামলায় ১৫ হাজার টাকা এবং ডিএনসিসির সমগ্র এলাকার জন্য নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন পরিচালিত মোবাইল কোর্ট ২টি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৮টি মামলায় আদায়কৃত জরিমানার পরিমাণ ১ লাখ ৭৪ হাজার টাকা।
এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং সকলকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে ডিএনসিসি মেয়রের আহ্বান “তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন” মানার পাশাপাশি ও করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ