ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. ফরহাদ উদ্দিন হাছান চৌধুরী মারুফ জানান, এই রোগী ২৮ দিন আগে করোনায় আক্রান্ত ছিল। কোভিড পরবর্তী জটিলতা নিয়ে ঢামেকে আনুমানিক এক সপ্তাহ আগে ভর্তি হয়। তার মাথা ব্যথা, সাইনোসাইটিস এবং ডান চোখে দেখতে সমস্যা হচ্ছিল।
তিনি বলেন, আমি তাকে ফাঙ্গাস ইনফেকশন সন্দেহ করি এবং নাক কান গলা বিভাগের সহযোগিতা নিয়ে সাইনাস অপারেশন করি। তারপর ওখানকার স্যাম্পল নিয়ে ফাঙ্গাস টেস্ট করতে দিই। রোগীর হিস্টোপ্যাথলজি, মাইক্রোস্কপি আর কালচার তিনটাতেই মিউকর মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। মানে তিনটি পরীক্ষার রিপোর্ট পজিটিভ আছে। রোগী এখন অস্ত্রোপচারের পরে অক্সিজেন ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাসে নিচ্ছে।
ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ব্ল্যাক ফাঙ্গাস শনাক্তে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ৪৫ বছর বয়সী ওই পুরুষ রোগী হাসপাতালের কেবিন ব্লকে ভর্তি আছেন। আমাদের চিকিৎসকরা বোর্ড বসিয়ে তাকে চিকিৎসা দিচ্ছে। তবে ব্ল্যাক ফাঙ্গাস রোগী এটাই প্রথম না। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’


























