spot_img

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছেছেন

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

আজ রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। এ সময় মাউরো ভিয়েরাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

জানা গেছে, সফরের প্রথম দিন ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন তিনি।

সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া গাজীপুর বেক্সিমকো ও স্কয়ার কোম্পানির কারখানা পরিদর্শন করবেন।

ঢাকা সফরকালে কারিগরি ও ক্রীড়া সহযোগিতা সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকা সফরে এসেছেন। তারা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরে দুদেশের মধ্যে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও ক্রীড়া খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।

সোমবার সকালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া স্কয়ার ও বেক্সিমকো ওষুধ শিল্প কারখানা পরিদর্শন করবেন তিনি। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে একটি বক্তৃতায় অংশ নেয়ার পর রাতেই ঢাকা ছাড়বেন মাউরো ভিয়েরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ