spot_img

বোরো সংগ্রহ অভিযান সফল করতে সংশ্লিষ্টদের প্রতি খাদ্যমন্ত্রীর আহ্বান

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলমান বোরো সংগ্রহ অভিযান যে কোন মূল্যে সফল করতে হবে। দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করতে নির্দেশনা দিয়ে তিনি চলমান সংগ্রহ অভিযানকে সফল করতে খাদ্য বিভাগের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।
আজ সচিবালয়ে তার অফিস কক্ষে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান ২০২১ অগ্রগতি পর্যালোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করতে হবে। ধান বিক্রি করতে আসা কোনো কৃষক যাতে হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখারও আহবান জানান তিনি। মন্ত্রী বলেন, কৃষকের কষ্টের ফসল বিক্রি করতে এসে কেউ যেন অসম্মানিত না হন, সেদিকে খেয়াল রাখতে হবে।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমান, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা, আঞ্চলিক এবং জেলা খাদ্য কর্মকর্তারা ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত ছিলেন।
উল্লেখ্য, ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ২৮ এপ্রিল ধান এবং ৮ মে চাল সংগ্রহ অভিযান ২০২১ এর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এবছর বোরো মৌসুমে ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও ৩৯ টাকা কেজি দরে ১ লাখ টন আতপ চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ