spot_img

বোন করিনার সঙ্গে শ্যুট করলেন করিশ্মা, উচ্ছ্বসিত বেবোর ভক্তরা

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৩ আগষ্ট, ২০১৭ ।

 

এবার একসঙ্গে কাজ শুরু করলেন করিনা কাপুর খান এবং করিশ্মা কাপুর। দুই বোনের সেই ছবি প্রকাশ্যে আসতেই তাঁদের ভক্তরা বেশ উচ্ছ্বসিত। করিশ্মা যখন ৯০-এর দশকের স্মৃতি আপনাকে মনে করাবে, তখন বি টাউনের ‘বেস্ট স্টাইল ডিভা’ হিসেবে আপনি দেখতে পাবেন করিনা কাপুর খানের মধ্যে।

দুই বোনের একসঙ্গে কাজ শুরুর ছবি দিয়ে সোশ্যাল সাইটে উচ্ছ্বাস প্রকাশ করেন করিশ্মা কাপুর। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে করিশ্মা লেখেন, ‘বোনের সঙ্গে প্রথম দিনের শ্যুটিংয়ের অভিজ্ঞতা অসাধারণ।’
বর্তমানে ভীর দি ওয়েডিং-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত বেবো বেগম। আর ওই সিনেমার শ্যুটিংয়ের পাশাপাশি করিনা বর্তমানে ব্যস্ত বিভিন্ন ম্যাগাজিনের ফটোশ্যুট নিয়েও। অন্যদিকে ২০১৩ সালে ‘ডেঞ্জারাস ইসকে’ অভিনয় করেন করিশ্মা কাপুর। তারপর থেকে লোলোকে আর কোনও সিনেমায় দেখা যায়নি। বর্তমানে সন্দীপ তোশনিওয়ালকে নিয়ে ব্যস্ত করিশ্মা কাপুর। বিভিন্ন পার্টিতেও একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের। আর পরবর্তী সিনেমায় কবে দেখা যাবে করিশ্মাকে, এ বিষয়ে লোলো অবশ্য স্পষ্ট কোনও উত্তর দেননি।
 দেখুন সেই ছবি..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ