spot_img

বেগম খালেদা জিয়া লন্ডনে বসে দেশ অস্থিতিশীল করার নীলনকশা করছেন : ড. হাছান

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ২৫ জুলাই, ২০১৭ ।

 

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে বসে দেশ অস্থিতিশীল করার নীলনকশা তৈরি করছেন।
তিনি বলেন, ‘ বেগম খালেদা জিয়া সেখানে বসে বিভিন্ন জঙ্গী সংগঠনের সাথে যোগাযোগ করছেন। এমনকি তিনি ইসলামী স্টেট (আইএস) জঙ্গী গোষ্ঠীর প্রতিনিধিদের সাথেও যোগাযোগ করছেন।’
আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ আজ সকালে রাজধানীর শিল্পকলা একাডেমীর মহড়াকক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত ‘ বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টিতে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ও কৃষক লীগ নেতা এম এ করিম।
বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি জঙ্গীবাদী সংগঠন রয়েছে।
জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে অনেক আগেই বিভিন্ন দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছে উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী ছাড়াও বিএনপি জোটে বেশ কয়েকটি দল রয়েছে যে দলের নেতা কর্মীরা আফগানিস্তানসহ বিভিন্ন দেশে জঙ্গীবাদী কর্মকান্ডের সাথে জড়িত ছিল।
ড. হাছান বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় ২০ দলীয় জোটের ওই শরিকরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালিয়েছিল। তারাই দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালিয়ে দেশের নিরীহ মানুষকে হত্যা করেছিল।
তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে অনেক আগেই তাঁর রাজনৈতিক চরিত্র হারিয়ে ফেলে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়। কানাডার ফেডারেল কোর্টের রায়ের মাধ্যমে তা পরিষ্কার হয়ে গেছে।
ড. হাছান আইএস প্রতিনিধিদের সাথে যোগাযোগ করার জন্য অবিলম্বে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ