spot_img

বৃদ্ধ বয়সে সঙ্গের প্রয়োজনে বৃদ্ধাশ্রম বাড়ছে : সমাজকল্যাণ মন্ত্রী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বৃদ্ধ বাবা-মাকে একা বাসায় রেখে সংসারের প্রয়োজনে অনেক সন্তানকে কাজ কর্মে যেতে হয়। তখন মা-বাবারা নিঃসঙ্গতাবোধ করেন।
আজ সিরাজগঞ্জ সদর উপজেলার গজারিয়ায় হেনরী ভূবন বৃদ্ধাশ্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
ডা. দীপু মনি আরো বলেন, বিষণœতায় তারা মানসিক সমস্যায় কষ্ট পান। এমন সময়ে বৃদ্ধদের যে কোনো সঙ্গের প্রয়োজন হয় এবং প্রয়োজন অনুভব করেন। যে কারণে আজ দেশের বিভিন্ন স্থানে বৃদ্ধাশ্রম গড়ে উঠছে।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কে এম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।
সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর ব্যক্তি উদ্যোগে ৬ একর জায়গায় নির্মিত দ্বিতল আধুনিক ভবনে ৫৬টি কক্ষে ১১২ জন বসবাস করতে পারবেন। এই ভবনে বিনোদনসহ আছে নানা সুবিধা। সামনে সৌন্দর্যবর্ধন, পুকুরসহ আছে পার্ক সুবিধাও।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ