spot_img

বিয়ে করেছেন মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে

ডেস্ক রিপোর্ট । জনতারআদালত.কম

মার্কিন পপ স্টার আরিয়ানা গ্রান্ডে তার প্রেমিক রিয়াল এস্টেট এজেন্ট ডালটন গোমেজকে বিয়ে করেছেন।
রোববার লস অ্যাঞ্জেলেসে আরিয়ানার বাড়িতেই এ বিয়ের কাজ সম্পন্ন হয়।
সোমবার মার্কিন সংবাদ মাধ্যম এ খবর জানায়।
আরিয়ানার একজন প্রতিনিধি পিপল ম্যাগাজিনকে বলেন, খুবই ছোটখাট পরিসরে বিয়ের আয়োজন করা হয়। এতে ২০ জনেরও কম লোক উপস্থিত ছিল। কিন্তু ঘর ভরা ছিল সুখ ও ভালোবাসায়।
আরিয়ানা (২৭) ডিসেম্বরে গোমেজের সাথে তার বাগদানের ঘোষণা দেন। সে সময়ে ইনস্ট্রগ্রামে বাগদানের ঘোষণা দিয়ে একটি ছবিও পোস্ট করেন।
গ্র্যামি এওয়ার্ড বিজয়ী আরিয়ানা এর আগে ২০১৮ সালে অভিনেতা পিট ডেভিডসনের সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বাইরে ২০১৭ সালে আরিয়ানা খবরের শিরোনাম হয়েছিলেন। ব্রিটেনের ম্যানচেস্টারে একটি স্টেডিয়ামে আরিয়ানার কনসার্ট চলাকালে সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত ও কয়েক’শ লোক আহত হয়েছিল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ