spot_img

বিয়েতে বরের রং কালো হওয়ায় কনের আত্মহত্যা

রবিউল হাসান লায়ন , জামালপুর ,

জনতারআদালত.কম । ১০ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় বরের গায়ের রং কালো হওয়ায় কনে আকলিমা আক্তার কাকলি (১৫) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।

রোববার দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবারের সূত্রে জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পূর্বপাড়া গ্রামে নানা সুরুজ মন্ডলের বাড়ী থেকে দীর্ঘদিন যাবৎ লেখাপড়া করছিল। হঠাৎ তার নানা পৌরসভার বলারদিয়া গ্রামে নাতনি আকলিমা আক্তার কাকলি বিয়ে ঠিক করেন। কিন্তু কনে জানতে পারে বরের গায়ের রং কালো। তাই সে বিয়েতে রাজি হয় না।

অভিবাবকরা বিয়ে দিবেই বলে জিদ ধরে। এই রাগে কনে আকলিমা আক্তার কাকলি রোববার দুপুরে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে তার নানা, মামা তড়িঘড়ি করে কাউকে না জানিয়ে আকলিমা আক্তার কাকলি লাশ গ্রামের বাড়ী সিরাজগঞ্জ জেলার গুনারবাড়ী নিয়ে যায়। নিহত আকলিমা আক্তার কাকলি ছাতারিয়া ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ছিলেন।

আকলিমা আক্তার কাকলি সিরাজগঞ্জ জেলার গুনারবাড়ী এলাকার আরিফ তালুকদারের বাড়ী বলে জানা যায়। তার মামা পুলিশের এএসআই হওয়ার সুবাদে পুলিশকে না জানিয়ে লাশ নিয়ে যায় বলে এলাকাবাসী অনেকেই জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ