spot_img

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ২৫ কোটি ছাড়ালো

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে সোমবার গ্রীনিচ মান সময় ২১০০টা পর্যন্ত সারা বিশ্বে ২৫ কোটিরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের দেয়া সরকারি উপাত্তের ওপর ভিত্তি করে তৈরি করা এএফপি’র পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
ওই পরিসংখ্যানে আরো বলা হয়, বিশ্বব্যাপী এ পর্যন্ত ৫০ লাখেরও বেশি মানুষ কোভিড-১৮ রোগে সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছে। তবে আক্রান্তদের অধিকাংশ সুস্থ হয়ে উঠেছে।
প্রতিটি দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া দৈনিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ পরিসংখ্যান তৈরি করা হয়।
ইউরোপের দেশগুলোতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর এখানে সাত কোটি ৬০ লাখেরও বেশি মানুষ ইতোমধ্যে আক্রান্ত হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত অঞ্চল হচ্ছে এশিয়া। এ অঞ্চলের দেশগুলোতে মোট পাঁচ কোটি ৬২ লাখ এক হাজার ৬৫৩ জন করোনায় সংক্রমিত হয়েছে। এর পরের অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা (চার কোটি ৮২ লাখ ৯০ হাজার ৫২২ জন) এবং ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল (চার কোটি ৬১ লাখ সাত হাজার ১৩১ জন)।
এদিকে, গত কয়েক সপ্তাহ ধরে বিশ্বব্যাপী করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে।
গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন নতুন করে প্রায় চার লাখ ৪৯ হাজার মানুষ কোভিড-১৯ রোগে সংক্রমিত হয়েছে। অক্টোবরের মাঝামাঝি সময়েও এ সংখ্যা চার লাখের কিছু বেশি ছিল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ