spot_img

বিশ্বব্যাংকের বৈঠকে যোগ দিতে অর্থমন্ত্রীর ঢাকা ত্যাগ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ০৫ অক্টোবর, ২০১৭ ।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশ্বব্যাংকের বিভিন্ন বৈঠকে যোগদানের জন্য ওয়াশিংটন ডিসি’র উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেছেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র বাসস’কে জানায়, মন্ত্রী আজ সকাল সোয়া ১০টার দিকে জেট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।

এই সফরকালে মন্ত্রী ‘টোব্যাকো ট্যাক্সেশন : উইন-উইন ফর পাবলিক হেলথ অ্যান্ড ডমেস্টিক রিসোর্সেস মোবালাইজেশন’ শীর্ষক উচ্চ পর্যায়ের বিশেষ অধিবেশন, ‘এডভান্সিং জবস অ্যান্ড রিজিলিয়েন্স থ্রু ইনোভেশন’ প্রতিপাদ্যে কমনওয়েলথ অর্থমন্ত্রীদের বৈঠক, সিএফএমএম অভ্যর্থনা ও কানাডার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, ইমপ্লেমেন্টিং দ্য এসডিজি’স : গ্লোবাল গোলস্‌, লোকাল সলিউশনস অ্যান্ড মোবিলাইজিং প্রাইভেট সেক্টর ফর ডেভেলপমেন্ট বাংলাদেশ পিপিপি এক্সপেরিয়েন্স শীর্ষক বৈঠকগুলোতে যোগ দেবেন। সফরকালে তিনি মাল্টিলেটারেল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি’র (এমআইজিএ) ভাইস প্রেসিডেন্ট ও সিইও কেইকো হোন্ডা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মিৎসুহিরো ফুরোসয়া, বিশ্বব্যাংক দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেত্তি ডিক্সন ও এআইআইবি প্রেসিডেন্ট জিন লুকুনের সঙ্গেও পৃথক বৈঠক করবেন।

মুহিত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠেয় ‘জার্নি অব বাংলাদেশ ফ্রম দ্যা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস্‌ (এমডিজি) টু দ্য সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস্‌ (এসডিজিস)’ শীর্ষক আন্তর্জাতিক একটি সভায়ও যোগ দেবেন।

অর্থমন্ত্রী জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেজ ও জাতিসংঘের ডিএইচআরএলএলএস’এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি ফেকিতামোইলোয়া কাতোয়া’র সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হবেন।

বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম ও অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী অর্থমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন। আগামী ২২ অক্টোবর অর্থমন্ত্রীর দেশে ফেরার কথা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ