spot_img

বিশ্বজিৎ হত্যায় ২ জনের ফাঁসি বহাল

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ৬ আগষ্ট, ২০১৭ ।

বহুল আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলায় দুই আসামীর মৃত্যুদন্ড বহাল রেখে আজ রায় ঘোষণা করেছে হাইকোর্ট।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিদের ডেথরেফারেন্স ও আপিলের শুনানি শেষে গত ১৭ জলাই আজ রোববার রায় ঘোষণার দিন ধার্য করে দেয় হাইকোর্ট। সে অনুযায়ি বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেয়।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন-রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদার।

চলতি বছরের ১৬ মে বিশ্বজিৎ দাস হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণ) ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি শুরু হয়।

নিম্ন আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- এএইচএম কিবরিয়া, ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল-আমিন, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, মোশাররফ হোসেন ও কামরুল হাসান।

হাইকোর্ট মামলার তদন্তকর্মকর্তা এসআই জাহিদুল হক ও ময়নাতদন্তকারী ডাক্তার মাকসুদকে দায়িত্বে অবহেলার জন্য বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ