spot_img

বিশ্বকাপ দল ঘোষণার পর অধিনায়কত্ব ছাড়লেন রশিদ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

রশিদ খানকে অধিনায়ক করে আসন্ন টি-টোয়ন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষনা করেছিলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দল ঘোষনার ২০ মিনিটের মধ্যে অধিনায়কত্ব ছাড়লেন রশিদ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন রশিদ নিজেই। তিনি জানান, বিশ্বকাপের দল নিয়ে তার সাথে নির্বাচকরা আলোচনা না করায় অধিনায়কত্বের পদ ছেড়েছেন রশিদ।
টুইটে রশিদ লিখেন, ‘অধিনায়ক হিসেবে এবং দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে দল নির্বাচনে অংশ নেয়ার অধিকার ছিল আমার। নির্বাচক কমিটি ও এসিবি আমার মতামতকে না নিয়ে দল ঘোষণা করেছে। আমি এই মূর্হুতে আফগানিস্তানের টি-টুয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আফগানিস্তানের হয়ে খেলা সবসময়ই আমার জন্য গর্বের বিষয়।’
আফগানিস্তানের টি-টুয়েন্টি দলের অধিনায়কত্ব হিসেবে ৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রশিদ। তার নেতৃত্বে ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হার আফগানদের।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ