spot_img

বিভিন্ন নদ-নদীর ৪৫ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ১১ সেপ্টেম্বর, ২০১৭ ।

দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৪৫টি পয়েন্টের পানি বৃদ্ধি ও ৪২টির হ্রাস পেয়েছে।

সোমবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষন অনুযায়ী ৭ পয়েন্টের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া ৩টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীরন কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা ও কুশিয়ারা নদীসমুহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে গঙ্গা ও সুরমা নদী সমুহের পানি সমতল হ্রাস পাচ্ছে।

ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি আগামী ৪৮ ঘন্টায় অব্যাহত থাকতে পারে।
গঙ্গা নদীর পানি সমতল হ্রাস আগামী ৭২ ঘন্টায় অব্যাহত থাকতে পারে।
এছাড়া আগামী ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে।

গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়া ১৫০ মিলিমিটার, ভৈরববাজার ১৪২ মিলিমিটার, পাবনা ১২২ মিলিমিটার, ঢাকা ১১৪ মিলিমিটার ও গাইবান্ধা ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ