spot_img

বিডিআর হত্যা : আপিলে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৭ নভেম্বর, ২০১৭ ।

বিডিআর হত্যা মামলায় রায় ঘোষণা করেছে হাইকোর্ট। ১৫২ জনের মধ্যে ১৩৯ জনের ফাঁসির আদেশ বহাল রেখেছে হাইকোর্ট। এছাড়া ১৬০ জনের মধ্যে ১৪৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল।  ২৫৬ জনের মধ্যে ১৮২ জনের ১০ বছরের কারাদণ্ড সহ ১৯৬ জনের বিভিন্ন মেয়াদে সাজা বহাল রাখা হয়েছে।আসামিদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং খালাস পেয়েছেন ১২ আসামি।
এর আগে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের মামলার হাইকোর্টের রায় পড়া শেষ হয় । সোমবার সকাল ১০টা ৫৫মিনিটে পর্যবেক্ষণ পড়েন আরেক বিচারপতি নজরুল ইসলাম তালুকদার। মূল রায় ঘোষণা করছেন বিচারপতি শওকত হোসেন।

জজ আদালতে খালাস পাওয়া যে ৬৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছিল, তাদের মধ্যে ৩১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। এছাড়া সাত বছর করে চারজনকে কারাদণ্ড এবং ৩৪ জনের খালাসের রায় বহাল রাখা হয়েছে।

এ মামলার সাড়ে ৮০০ আসামির মধ্যে আরো ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন জজ আদালত। তাদের মধ্যে ১৮২ জনকে ১০ বছরের কারাদণ্ড, আট জনকে সাত বছরের কারাদণ্ড, চারজনকে তিন বছরের কারাদণ্ড এবং ২৯ জনকে খালাসা দিয়েছেন হাইকোর্ট।

এর আগে রোববার বিকাল ৪টা পর্যন্ত প্রথম দিনের রায় পড়া হয়। এ দিন পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, পিলখানা হত্যাকাণ্ড বিশ্বের ইতিহাসে নৃশংসতম ঘটনা।

এর মাধ্যমে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টে একটি শৃংখলিত বাহিনীকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এটি নজিরবিহীন হ্ত্যাকাণ্ড।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ