ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১০ আগষ্ট, ২০১৭ ।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও আপিল বিভাগের পর্যবেক্ষণ নিয়ে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হকের বক্তব্যকে ‘আওয়ামী লীগ ও অন্যায়ের পক্ষে সাফাই’বলে আখ্যায়িত করেছে বিএনপি। সাবেক এই প্রধান বিচারপতির বক্তব্যে ‘ধিক্কার’জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
বিএনপি মহাসচিব বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী সুপ্রীম কোর্টের আপিল বিভাগ বাতিল করেছেন। ৭৯৯ পৃষ্ঠার ঐতিহাসিক, দার্শনিক দিক-নির্দেশনামূলক দলিল এই রায়টি বর্তমান রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট এবং রাষ্ট্রের বর্তমান অবস্থা সম্পর্কে একটি ম্যাগনাকার্টা বলেই আমাদের কাছে মনে হয়েছে। সত্য উদ্ভাসিত হয়েছে নির্ভিকভাবে। হতাশাগ্রস্থ জাতি এই এই রায়ের মাধ্যমে আশার আলো দেখতে পেয়েছে। আমরা সেজন্যই এই রায়কে স্বাগত জানিয়েছি এবং আপিল বিভাগকে অভিনন্দন জানিয়েছি।
তিনি বলেন, অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম, সরকার বা সরকারি দল আওয়ামী লীগ কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়ার আগেই সাবেক প্রধান বিচারপতি বর্তমান আইন কমিশন চেয়ারম্যান বিচারপতি খায়রুল হক রায়ের বিরুদ্ধে বিষেদগার করলেন।
তিনি আরও বলেন, মনে হলো-এই রায়ের ফলে তার গাত্রদাহ শুরু হয়েছে। আইন কমিশনের আসনে বসে সুপ্রিমকোর্টের রায় সম্পর্কে মাননীয় প্রধান বিচারপতি সম্পর্কে তিনি যেসব উক্তি করেছেন তা শুধু অশালীনই নয়, তা রীতিমত আদালত অবমাননার শামিল।
বিচারপতি খায়রুল হক (প্রধান বিচারপতি থাকাকালীন) তার সময় যেসব রায় দিয়েছেন তা বাংলাদেশের গণতন্ত্রকে কতখানি ক্ষতিগ্রস্ত করেছে তা দেশের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
মওদুদ বলেন, “এই ভদ্রলোকের লজ্জাবোধ নাই। ত্রয়োদশ সংশোধনীর রায় ঘোষণা করে তিনি(বিচারপতি খায়রুল হক) বললেন, আগামী দুইট টার্মের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা যেতে পারে। ১৬ মাস পরে উনি পূর্ণাঙ্গ রায় দিলেন। সেই রায়ের মধ্যে এই কথাগুলো নাই।


























