spot_img

বিচারপতি ওয়াহহাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের কাজ শুরু

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ০৩ অক্টোবর, ২০১৭ ।

 

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটিতে আছেন। আর এই সময়ে তার সমস্ত কার্যভার পালনের দায়িত্ব নিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।

 বিচারপতি সিনহা রাষ্ট্রপতিকে ওই ছুটির বিষয়টি চিঠি দিয়ে জানানোর পর সোমবার রাতেই রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞাকে প্রধান বিচারপতি কার্যভার পালনের দায়িত্বের প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপণে বলা হয়, “মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব সুরেন্দ্র কুমার সিনহার শারীরিক অসুস্থতাজনিত কারণে আগামী ৩ অক্টোবর হতে ১ নভেম্বর পর্যন্ত ৩০ দিন ছুটি মঞ্জুরের বিষয়ে সানুগ্রহ অনুমোদন প্রদান করেছেন এবং মাননীয় প্রধান বিচারপতি অসুস্থতাজনিত ছুটি ভোগকালীন সময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক মাননীয় বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করিয়াছেন।”
আপিল বিভ‍াগের প্রবীণতম বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর কোর্টের বিচার কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার পরপরই পাঁচ বিচারপতির বেঞ্চে কার্যক্রম শুরু হয়।

বিচার কার্যক্রমের শুরুতে আদালত অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে বলেন, আজকে কোর্ট চলবে ১০টা পর্যন্ত। ২৭ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত দীর্ঘ অবকাশের পর মঙ্গলবার সুপ্রিম কোর্ট খুলেছে। এর আগের দিন সোমবার অসুস্থতার কথা জানিয়ে এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ