রবিউল হাসান লায়ন, জামালপুর, জনতারআদালত.কম । ১৬ অক্টোবর, ২০১৭ ।

জাতীয়তাবাদীদল জামালপুর সদর উপজেলার অর্ন্তগত লক্ষিরচর ইউনিয়ন ও ঘোড়াধাপ ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দের মাঝে বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম- এর সদস্য ফরম গতকাল রবিবার দুপুরে বিতরন করেন জামালপুর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এড.শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
এ সময় সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক শফিউর রহমান শফি, সহ-সভাপতি কাজী মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক, রুহুল আমিন মিলন, ঘোড়াধাপ ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া, লক্ষিরচর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কবির হুসেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ারুল ইসলাম কর্নেল, সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























