spot_img

বাল্যবিবাহ প্রশ্নে হাইকোর্টের রুল জারি

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৩০ অক্টোবর, ২০১৭ ।

প্রতিটি বাল্যবিবাহের জন্য ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার এবং সিটি করপোরেশন ও পৌরসভার ক্ষেত্রে স্ব স্ব সংস্থার মেয়র ও কাউন্সিল কেন দায়ী থাকবে না-তা জানতে চেয়ে আজ রুল জারি করেছে হাইকোর্ট।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেয়।

একটি জাতীয় দৈনিকে রোববার (২৯ অক্টোবর) প্রকাশিত এ সংক্রান্ত একটি সংবাদ আমলে নিয়ে স্বপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়।

প্রতিটি বাল্যবিবাহের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের (ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার এবং সিটি করপোরেশন ও পৌরসভার ক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলর) কেন পদচ্যুত করা হবে না-রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

জনপ্রশাসন সচিব, স্থানীয় সরকার সচিব, আইন সচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব এবং সমাজকল্যাণ সচিবকে এ রুলের বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে। জনপ্রশাসন সচিব এবং মহিলা ও শিশু বিষয়ক সচিবকে এ আদেশ সকল জেলার জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে (ইউএনও) জানিয়ে দিতে বলেছে হাইকোর্ট।

আদালত বলেন, ‘জনপ্রতিনিধিরা বাল্যবিবাহ বন্ধে ভূমিকা রাখবেন না, তা হতে পারে না। প্রতিটি বাড়িতে কার হাড়িতে কি রান্না হচ্ছে, এটা জনপ্রতিনিধিরা ভালো করে জানে। জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকার এ ধরনের বাল্যবিবাহের ঘটনা ঘটলে তারা দায়ী হবেন। জনপ্রতিনিধি হবেন, দায়িত্ব নেবেন না, তা হবে না।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ