মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,
জনতারআদালত.কম , ১০ আগষ্ট, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করনের ধারাবাহিকতায় বারঢালী সোনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০৯ আগস্ট) সকালে মিড ডে মিলের শুভ উদ্বোধন করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আ: মান্নান। এ সময় উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান ওই স্কুলের প্রধান শিক্ষক এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
মিড মে মিল প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হলে শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ নিশ্চিতকরণ সহ শিক্ষার্থীরা পড়াশুনায় আরও উৎসাহ পাবেন এমনটাই ধারণা উপজেলা শিক্ষা অফিসারের।
অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিল চালু উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।


























