spot_img

বালিয়াডাঙ্গীতে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ২০ নভেম্বর, ২০১৭ ।

বালিয়াডাঙ্গী উপজেলায় ২০ নভেম্বর বিকাল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী। উপজেলার ৮ টি ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবীব বুলবুল, চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জী, চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী, আব্দুল ওহাব, আমিনুল ইসলাম, আব্দুস সালাম, আকালু মোহাম্মদ, ৮ নং বড়বাড়ীর ইউপি চেয়ারম্যান আকরাম আলী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবর রহমান শেখ সহ সকল রাজনীতি দলের অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ