মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও, জনতারআদালত.কম । ২৯ অক্টোবর, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট ডাটাবেজ প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, ইমাম ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে মত বিনিময় সভা ও ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ২৮ অক্টোবর শনিবার বিকালে দুওসুও উচ্চ বিদ্যালয় মাঠে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন এ মত বিনিময় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় উপজেলা নির্বাহী অফিসার আ: মান্নান, উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, দুওসুও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, দুওসুও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদসহ স্থানীয় জনপ্রতিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাল্যবিবাহ প্রতিরোধ এবং স্কুল-কলেজে ছাত্রীরা যাতে নিরাপত্তার সাথে যাতায়াত করতে পারে সে বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। উল্লেখ্য, বাল্যবিবাহ প্রতিরোধে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সচেতন করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে অনেক সফলতাও মিলেছে এ কার্যক্রমে।


























