মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,
জনতারআদালত.কম , ৮ আগষ্ট, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাতে ২য় বারের মত ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ৭ আগস্ট সোমবার সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ চত্বরে “শহীদ আকবর আলী ব্লাড ডোনার গ্রুপ” এ ফ্র্রি ক্যাম্পের আয়োজন করে। ব্লাড গ্রুপিং এর শুভ উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ও শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আসরাফুল আবেদিন।
এ সময় ওই কলেজের স্নাতক (সম্মান) শাখার প্রভাষক সাদেক আলী, শামিম মন্ডল, ড. পরিতোষ চন্দ্র রায়, লাইলুন নাহার তিথি, উচ্চ মাধ্যমিক শাখার প্রভাষক দবিরুল ইসলাম এবং বালিয়াডাঙ্গী উপজেলা তাতিলীগের সভাপতি সাদেকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সকাল হতে দুপুর পর্যন্ত মোট ১৯৫ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।


























