spot_img

বালিয়াডাঙ্গীতে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও, জনতারআদালত.কম । ১৬ অক্টোবর, ২০১৭ ।

জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৭ উদযাপন উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বর্ণাঢ্য র‌্যালি, হাত ধোয়ার কৌশল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ অক্টোবর সোমবার সকাল ১১টার সময় ওয়াটার এইড বাংলাদেশের অর্থায়নে ইএসডিও ওয়াশ রেজাল্ট প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ আয়োজন করে।

র‌্যালি ও আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ: মান্নান, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, ইএসডিও বালিয়াডাঙ্গী শাখার প্রোগ্রাম ম্যানেজার জিয়াউর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, সিডিও রুবি আক্তার সহ ইএসডিও’র সকল কর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে ইএসডিও’র কর্মীরা স্কুলের শিক্ষাথীদের হাত ধোয়ার কৌশল প্রদর্শন করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ