ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার দৃশ্যত রাশিয়ানদের কাছে বাখমুত হারানোর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শহরের ‘কিছুই অবশিষ্ট নেই’।
ইউক্রেনীয় বাহিনী শহরটি ধরে রেখেছে কিনা বা রাশিয়া শহরটি দখল করেছে কিনা জানতে চাইলে জেলেনস্কি পুরোপুরি পরিষ্কার ছিলেন না, তবে বলেছিলেন ‘আপনাকে বুঝতে হবে সেখানে কিছুই নেই’। ‘আজকের জন্য, বাখমুত কেবল আমাদের হৃদয়ে।’
রাশিয়া শনিবার বলেছে, তারা যুদ্ধের কেন্দ্রস্থল পূর্ব ইউক্রেনের শহর বাখমুত দখল করেছে। প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তার সৈন্য এবং ব্যক্তিগত ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারকে অভিনন্দন জানিয়েছেন।
যুদ্ধ অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি ‘সঙ্কটজনক’ কিয়েভ একথা স্বীকার করার কয়েক ঘন্টা পরে রাশিয়ান সেনাবাহিনীর বাখমুত দখলের এই ঘোষণা দেয়। ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি এ সময় জাপানে জি৭ নেতাদের সাথে বৈঠক করেন।
লবণ-খনির শহর বাখমুতে একসময় জনসংখ্যা ছিল ৭০ হাজার। বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে রাশিয়ান আক্রমণে সবচেয়ে দীর্ঘতম এবং রক্তক্ষয়ী যুদ্ধের দৃশ্য ছিল এই শহরটি ঘিরে।
বাখমুতের যুদ্ধে মস্কো এবং কিয়েভ উভয়ই বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে বলে মনে করা হয়, মস্কোর একের পর এক অপমানজনক পরাজয়ের পর বাখমুত দখল একটি বড় বিজয়।


























