spot_img

বাইডেনের অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি খুবই হতাশাজনক: ইসরাইল

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত বলেছেন, গাজার জনাকীর্ণ রাফা শহরে হামলা চালানো হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে কিছু অস্ত্র সরবরাহ বন্ধের যে  হুমকি দিয়েছেন তা খুবই  হতাশাজনক।
বাইডেনের  হুমকির পর ইসরায়েলের এ প্রথম প্রতিক্রিয়ায় গিলাদ এরদান ইসরায়েলী সরকারি সম্প্রচারকেন্দ্র কান রেডিওকে বলেছেন, এটি এমন একজন প্রেসিডেন্টের কাছ থেকে শোনা কঠিন ও হতাশাজনক বক্তব্য যার কাছে আমরা যুদ্ধের শুরু থেকে কৃতজ্ঞ ছিলাম।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে সতর্ক করে বলেছেন, রাফায় হামলা চালানো  হলে তিনি ইসরায়েলকে কামানের গোলা ও অন্যান্য অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন।
সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে বুধবার বাইডেন বলেছেন, যদি তারা রাফায় অভিযান চালাতে যায়, তাহলে সেখানে ব্যবহারের জন্যে আমি অস্ত্র সরবরাহ করতে যাচ্ছি  না।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ