ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৩ সেপ্টেম্বর, ২০১৭ ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্ট ২০ রানে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
আগামীকাল থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ।
পক্ষান্তরে শেষ ম্যাচ জিতে সিরিজ ড্র করতে চায় সফরকারী অস্ট্রেলিয়া।
ট্টগ্রাম টেস্টের আগের দিন আজ রবিবার টাইগার ক্যাপ্টেন মুশফিকুর রহিম বললেন, তাদের লক্ষ্য ২-০।
মুশফিক বললেন, ‘আমরা ১-০ ব্যবধানে এগিয়ে আছি এটা বাড়তি সুবিধা। তবে অস্ট্রেলিয়াও শক্তিশালী দল। তারাও জানে চাপের মুখে কীভাবে খেলতে হয়। সর্বশেষ দুইটা সিরিজ যদি বলেন, আমরা পিছিয়ে থেকে সমতায় ফিরেছি। এবার আমাদের মনোযোগ ২-০ ফলের দিকে। ১-০ এগিয়ে থাকাটা সুবিধা। তবে আমাদের প্রথম থেকেই শুরু করতে হবে।


























