spot_img

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সিরিজে ম্যাচ পরিচালনা করবেন যারা

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি সিরিজের জন্য ম্যাচ কর্মকর্তাদের  নাম ঘোষনা করা হয়েছে।
পাঁচ ম্যাচের সিরিজে পাঁচ জন ম্যাচ কর্মকর্তা হিসেবে  দায়িত্ব পালন করবেন। বাংলাদেশি পাঁচ কর্মকর্তা  হলেন- শরফুদ্দৌলা ইবনে সৈকত, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ, গাজী সোহেল ও নিয়ামুর রশিদ রাহুল।

সিরিজে সর্বোচ্চ ৩টি ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আইসিসিসি প্যানেল ভুক্ত দুই আম্পায়ার সৈকত ও মুকুল।

২টি করে ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন আইসিসির প্যানেলভুক্ত অন্য দুই আম্পায়ার তানভীর ও সোহেল। আর সবগুলো ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রাহুল।

আগামী ৩ আগস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত ও মুকুল। টিভি আম্পায়ার থাকবেন সোহেল ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তানভীর।

পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এই চার ম্যাচে রোটেশন পদ্ধতিতে ম্যাচ রেফারি, অনফিল্ড আম্পায়ার, টিভি আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ের দায়িত্ব পালন করবেন রাহুল ছাড়া অন্য চারজন। পাঁচ ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন রাহুল।

সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচগুলো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ