spot_img

বাংলাদেশে সব ধর্মের নাগরিকের অধিকার সমান : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে সব ধর্মের নাগরিকের অধিকার সমান।
তিনি বলেন, ‘সব সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করেছি। সবাই একসাথে থাকলে আমরা সব ক্ষেত্রে অবশ্যই সফল হবো।’
সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক পার্কে পূজামন্ডপ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আনন্দিত এজন্য যে, সমাজের দুষ্ট লোকগুলোকে পরাজিত করেছি। শুধু পূজার সময় না, সারা বছরই আমাদের সতর্ক থাকতে হবে যাতে এই দুষ্ট লোকগুলোর আর কখনো উত্থান না হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার ও পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ