spot_img

বাংলাদেশে না যাবার পক্ষে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার, জনতারআদালত.কম , ২৪ জুলাই, ২০১৭ ।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সিনিয়র খেলোয়াড়রা বাংলাদেশে আগামী মাসের সফর বয়কট করার পক্ষে ভোট দিয়েছে।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, এই খেলোয়াড়রা বলছেন – অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তৃপক্ষের সাথে ক্রিকেটারদের বেতন নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে, তা মীমাংসা হবার আগে তারা যাত্রা করবেন না।

খবরে জানা যায়, অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভ স্মিথ এবং ভাইস ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার সেদেশের ক্রিকেটারদের সমিতি এসিএ-র প্রধান নির্বাহী এলিস্টেয়ার নিকলসনের সাথে এ নিয়ে এক বৈঠক করেছেন।

এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে গত সপ্তাহে তাদের এক আলোচনা ভেঙে যায়। এর কারণ, কর্তৃপক্ষ ক্রিকেটারদেরকে তাদের বেতন ছাড়া তাদের রাজস্ব আয়ের অংশ দিতে রাজি নয় – যে ব্যবস্থা এর আগের ২০ বছর ধরে চালু ছিল।

সংবাদপত্রের খবরে বলা হয়, ক্রিকেটাররা পুরো বিষয়টি এবং বিকল্পগুলো নিয়ে আলোচনা করেন, তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় যে কর্তৃপক্ষের সাথে একটি নতুন সমঝোতা স্মারক না হওয়া পর্যন্ত তারা কোন সফরে যাবেন না। তবে তারা আগস্টের ১০ তারিখ থেকে ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে রাজি হয়েছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে খেলোয়াড়দের চুক্তির মেয়াদ জুন মাসে শেষ হয়ে গেছে। নতুন চুক্তি না হওয়ায় গত চার সপ্তাহ ধরে ক্রিকেটাররা এখন বেকার।

আগামি ২০শে আগস্ট থেকে বাংলাদেশ অস্ট্রেলিয়া দু-টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবার কথা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ