spot_img

বাংলাদেশের সুপারিশ রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্য করবে : লাজ্যাক

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২৬ অক্টোবর, ২০১৭ ।

 

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মিরোস্্লাভ লাজ্যাক এই মুহূর্তে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য মিয়ানমারের চলমান পরিস্থিতি একটি প্রাধিকার ও উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, এ বিষয়ে বাংলাদেশের প্রত্যক্ষ অভিজ্ঞতা, বক্তব্য ও সুপারিশ রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্য করবে। তিনি এক্ষেত্রে তাঁর সর্বাত্মক সহযোগিতার নিশ্চয়তা দেন।

গতকাল সকালে জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মিরোস্্লাভ লাজ্যাক-এর সাথে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা: দীপু মনি এমপি বৈঠক করতে গেলে তিনি একথা বলেন।

বৈঠককালে ডা: দীপু মনি সাধারণ পরিষদের সভাপতিকে অভিনন্দন জানিয়ে বলেন জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদ তাঁর নেতৃত্বে যে সকল অগ্রাধিকার ও রূপকল্প গ্রহণ করেছে সেগুলির প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে।

ডা: দীপু মনি বলেন, রাখাইন প্রদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমস্যার সমাধানে বাংলাদেশ মিয়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক চালিয়ে যাবে। তিনি বলেন, তবে মিয়ানমারকে নিশ্চিত করতে হবে যে কথা ও কাজের মধ্যে যেন সঙ্গতি থাকে। যাতে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠি নিজ ভূমিতে মর্যাদা, নিরাপত্তা ও পূর্ণ নাগরিক অধিকার নিয়ে ফিরে যেতে এবং সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ