spot_img

বাংলাদেশের নিজস্ব পণ্যের স্বীকৃতি পেল ইলিশ মাছ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ৭ আগষ্ট, ২০১৭ ।

এবার বাংলাদেশের ইলিশ মাছ ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর ফলে ইলিশ বাংলাদেশের নিজস্ব পণ্য হিসেবে সারা বিশ্বে স্বীকৃতি পাবে। এর আগে জামদানি কাপড় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে ।

পণ্যের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি দাতা প্রতিষ্ঠান পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর থেকে রোববার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে মৎস্য অধিফতরের হাতে ইলিশের জিআই নিবন্ধন সনদ তুলে দেয়া হবে।

পেটেন্ট জিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর এ স্বীকৃতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। অধিদপ্তর বলেছে, ভৌগোলিক নির্দেশক (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন) পণ্য হিসেবে ইলিশ নিবন্ধনের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে মৎস্য অধিদপ্তরের হাতে ইলিশের জিআই নিবন্ধনের সনদ তুলে দেয়া হবে।

ইলিশের পেটেন্ট সনদ প্রদানকারী সংস্থা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর। এই অধিদপ্তরের কাজ হলো মেধা সম্পদ সুরক্ষায় নতুন নতুন উদ্ভাবনের পেটেন্ট, ডিজাইন সত্ত্ব মঞ্জুর করা, পণ্য ও সেবার ট্রেডমার্ক ও ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন করা।

বাংলাদেশের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার মো. সানোয়ার হোসেন বলেন, “গত বছর জামদানিকে দিয়েছি, এ বছর ইলিশকে দিতে যাচ্ছি। শিগগিরই মৎস্য অধিদপ্তরকে এ সংক্রান্ত সনদ তুলে দেওয়া হবে।”

বাংলাদেশের ইলিশ সুস্বাদু। এর ব্যাপক চাহিদা ভারতেও রয়েছে। বিদেশে এতদিন রপ্তানিতে বাংলাদেশি ইলিশের কোনো ব্রান্ডিং ছিল না, নাম ছিল। যার ফলে আন্তর্জাতিক বাজারে শণাক্তকরণের কোনো পদ্ধতিও ছিল না।

এখন থেকে বিশ্বজুড়ে ইলিশ মাঝ বাংলাদেশের নিজস্ব পণ্য হিসেবে স্বীকৃতি পাবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ