spot_img

বাংলাদেশকে ৫৭ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিল বিশ্বব্যাংক

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম , ২৯ জুলাই, ২০১৭ ।

স্বাস্থ্য সেবার মানোন্নয়ন এবং সরকারি কেনাকাটা ব্যবস্থা শক্তিশালীকরণে বিশ্বব্যাংক বাংলাদেশকে ৫৭ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা করবে। আজ ওয়াশিংটনে সংস্থাটির সদর দফতরে অনুষ্ঠিত বোর্ড সভায় এই ঋণের অনুমোদন দেওয়া হয়।

একটি প্রকল্পের আওতায় স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেবার মানোন্নয়ন করা হবে।‘স্বাস্থ্য খাত সহায়তা প্রকল্প’ বিষয়ক এই কর্মসূচির জন্য ৫১ কোটি ৫০ লাখ ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। অপর প্রকল্প হচ্ছে ‘বাস্তবায়ন পরিবীক্ষণ ও সরকারি কেনাকাটা ডিজিটাইজেশন’,এর জন্য সংস্থাটি ৫ কোটি ৫০ লাখ ডলারের ঋণ দেবে।

শনিবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ৫১৫ মিলিয়ন ডলারের সহায়তার এই প্রকল্পটি দেশের স্বাস্থ্য খাতকে শক্তিশালী করবে। বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম বিভাগে স্বাস্থ্য সেবা সম্প্রসারণ এবং এর গুণগত মান আরো উন্নত করবে।

প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে সিলেট ও চট্টগ্রাম বিভাগে অন্তত ১ লাখ ৪৬ হাজার মা স্বাস্থ্যসেবা পাবে। এছাড়া ৫০ লাখ শিশুকে মৌলিক টিকা প্রদান করা সম্ভভ হবে।

অপরদিকে ‘বাস্তবায়ন পরিবীক্ষণ ও সরকারি কেনাকাটা ডিজিটাইজেশন’ প্রকল্পটি বাস্তবায়নের ফলে সরকারি কেনাকাটায় আরো স্বচ্ছতা সৃষ্টি হবে। এতে সরকারি কেনাকাটার প্রায় ৮০ শতাংশ দরপত্র ই-জিপির আওতায় আসবে।

উল্লেখ্য,প্রতিবছর সরকারি কেনাকাটায় প্রায় ৭’শ কোটি ডলার ব্যয় করে বাংলাদেশ সরকার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ