spot_img

বসিরহাটে দাঙ্গার পেছনে জামায়াত, বললেন মমতা

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ১৯ জুলাই, ২০১৭ ।

 

ভারতের পশ্চিমবঙ্গে সম্প্রতি দাঙ্গা বাঁধানোর চেষ্টার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিবেশী বাংলাদেশের জামায়াতে ইসলামীর লোকজনকে দায়ী করেছেন।

মমতা  অভিযোগ করেছেন, বসিরহাট-বাদুরিয়াতে সাম্প্রতিক হিন্দু-মুসলিম দাঙ্গাতে বাংলাদেশের জামায়াতের হাত ছিল।

তিতি বলেন, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফই সাতক্ষীরা সীমান্ত দিয়ে জামাতের লোকদেরকে রাজ্যে ঢুকতে দিয়েছে।

“কি করে সাতক্ষীরা দিয়ে লোক ঢুকলো ? দাঙ্গা ঘটানোর চেষ্টা হয়েছিল। এখানকার লোকজন ভালো বলে আমরা করতে দিইনি। কারা খুলে দিয়েছিল সব কাগজপত্র আমাদের কাছে আছে” – বলেন মমতা  ।

ভারতের হিন্দুত্ববাদী ক্ষমতাসীন দল বিজেপি অভিযোগ করে থাকে, পশ্চিমবঙ্গ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিই বাংলাদেশের জামায়াতে ইসলামী বা নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবিকে পশ্চিমবঙ্গে আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছেন।

তবে মমতা র এই নতুন অভিযোগে বিজেপিও বিস্মিত।

কেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে দাঙ্গার জন্য হঠাৎ জামায়াতের দিকে আঙুল তুলছে ? পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি দিলীপ ঘোষএর জবাবে বলেন, “ঘটনা সত্যি হলে তাগে মমতা ব্যানার্জির কেন্দ্রীয় সরকারকে জানানো উচিত ছিল। উনি চালাকি করে দোষটাকে অন্যের ঘাড়ে চাপাতে চাইছেন।”

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ